শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে নারীকে পুড়িয়ে হত্যা চেষ্টা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৪২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে রাজিয়া (২২) নামে এক মহিলাকে শরীরে গরম পানি ঢেলে ও কুপিয়ে হত্যা চেষ্টা করেছে। গতকাল বুধবার বিকেলে স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে রাজিয়ার পিতা তাজুল ইসলাম মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রাজিয়ার পিতা জানান, গত ২০ দিন আগে তার ঘর থেকে দু’টি মোবাইল সেট চুরি হয়। এতে প্রতিবেশি মৃত ইদু মিয়ার ছেলে শাহ আলমকে সন্দেহ করা হয়। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার দুপুরে তার মেয়ে রাজিয়া রান্না করার সময় হঠাৎ তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে এবং শরীরে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা চালায়। মাধবপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক শরীফ হোসেন অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন এ ব্যাপারে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com