শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করতে এসেছি -সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০১৪
  • ৬৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন, মাধবপুর উপজেলার সার্বিক উন্নয়ন করার উদ্দেশ্য নিয়েই আপনাদের কাছে সহযোগিতা, দোয়া ও ভোট প্রার্থনা করতে এসেছি। জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করার কোন উদ্দেশ্যে নেই। ২৫ বছর আগে অন্ধকারাচ্ছন্ন মাধবপুরে আলোকিত করেছিলাম বিদ্যুতায়ন করে। সে সময় পল্লী বিদ্যুত সমিতি গঠন করে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌছে দিয়েছিলাম। আজ আবার এসেছি জনসেবার সেই মহান অঙ্গীকার নিয়ে।
তিনি গতকাল বুধবার মাধবপুর উপজেলার মৌজপুর স্কুল মাঠে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এলাকার বিশিষ্ট মুরব্বী আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান মীর খুরশেদ আলম, ইউপি সদস্য সাজিদুর রহমান কনা, সৈয়দ জহির উদ্দিন, গোলাপ খাঁ, বাচ্চু মিয়া, রাজিব দেব রায় রাজ, সাবেক মেম্বার আনু মিয়া, আবেদ আলী, ধনু মিয়া, নুর মিয়া সর্দার, তাউছ মিয়া, সিরু মিয়া, ফজলুর রহমান, বাবুল মিয়া, সানু মিয়া প্রমুখ।
পরে পৌর এলাকার গুমুটিয়া স্কুল মাঠে মহিউদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্টিত অপর একটি সভায় বক্তব্য রাখেন। এতে বক্তব্য রাখেন আলাউদ্দিন আল রনি, সুমন চৌধুরী, গোলাপ খান, মশিউর রহমান বাদশা, এমদাদুল হক ফেরদৌস, মোবারক মিয়া, আব্দুল কাদির সোয়াব, লাল মিয়া, ফজল মিয়া, অনিল সরকার, সফিকউদ্দিন খান, সুজন, আলমগীর কবির, আল মামুন, রাশেল, সোহাগ চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com