বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সুরাবইয়ে ৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ॥ অলিপুরকে পৌরসভায় রূপান্তর করা হবে ॥ এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ৭৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ জেলায় সর্বপ্রথম সদর ও লাখাইকে শতভাগ বিদ্যুত এর আওতায় আনা হবে। ইতোমধ্যে এই কার্যক্রম প্রায় শেষ হতে চলেছে। তিনি গতকাল বিকেলে সদর উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামে প্রায় ৪ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন। তিনি বলেন, এক সময় সুরাবই, পুরাসুন্দা সহ অলিপুরকে আধুনিক পৌরসভায় রূপান্তর করা হবে। প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মুখলিছ মিয়া। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইছাক আলী সেবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত। অন্যান্যের মাঝে আওয়ামী লীগ নেতা আদিল হোসেন জজ মিয়া, মোঃ মুক্তার হোসেন, সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ জলফু মিয়া, গিয়াস উদ্দিন মুখলিছ, কামরুজজামান আল রিয়াদ, মোঃ জাহাঙ্গীর আলম, বদরুল আলম দিপন, মোঃ উছতার খান, মোঃ ইকবাল মিয়া, আবু বকর ছিদ্দিকী, আজদু মিয়া, ফখরুল হামিদ প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com