মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ছোট ভাইদের হামলায় পিতা-পুত্রসহ ৩ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৩
  • ৭৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ছোট ভাইদের হামলায় বড় ভাইসহ ৩ জন আহত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জিকুয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছেন-আব্দুস ছাত্তার (৫০), শামীম মিয়া (২০) ও সুজন মিয়া (১৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস ছাত্তারের সাথে তার ছোট ভাই নছিম ও মতলিবের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত সোমবার সন্ধ্যায় আব্দুস ছাত্তার দূর্গাপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে বাজারের কাজলের স্বর্ণের দোকানের পাশে পৌছামাত্র ছোট ভাই নছিম ও মতলিব হামলা চালায়। এ সময় আব্দুস ছাত্তারের দুই পুত্র শামীম মিয়া (২০) ও মোঃ সুজন মিয়া (১৬) এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায়। এতে ৩জনই আহত হয়। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com