শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তাগঞ্জে ১টি চোরাই সিএনজি উদ্ধার ॥ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪
  • ৫৮৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১টি চোরাই সিএনজি উদ্ধারসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
জানা যায়, চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে গত শনিবার রাত ৯টার দিকে ১টি চোরাই সিএনজিসহ ৩ সিএনজি চোরকে জনতা আটক করে গণধোলাই দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে। উদ্ধারকৃত সিএনজির মালিক নবীগঞ্জ উপজেলার দুর্গাপুর (কামালপুর) গ্রামের মামদ হোসেনের পুত্র ধন মিয়া। আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাভীগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহিন মিয়া (৩০), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার শেখপুর গ্রামের আব্দুস সহিদ মেইকারের পুত্র সেলিম মিয়া (২৭) ও কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর উত্তরপাড়া গ্রামের মৃত সেনু মিয়া ওরফে মেরাজের পুত্র মুখলিছুর রহমান (৩২)। আটককৃতদের গতকাল রোববার দুপুর ১টায় হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সিএনজির মালিক ধন মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com