শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্থ প্রায় ৩শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ উপলক্ষে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিটের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান। এতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরি কমিটির সদস্য মহিবুল হক চৌধুরী, এডঃ নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, এডঃ শিবলী খায়ের, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শফিকুজ্জামান হিরাজ, দুলাল সুত্রধর, সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী, আজীবন সদস্য, নবীন, নজরুল, শাহজাহান করিব, যুব প্রধান পঙ্কজ কান্তি দাশ পল্লব, উপ যুব প্রধান আলমগীর, সদস্য শেখ মখলিছ, সুলতান, সুফিয়ান, সহিবুর, দিলুয়ার, আশিষ কুমার কুড়ি, জাকারিয়া রুবেল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ প্রশংসার দাবীদার। হবিগঞ্জের জনগণ ও রেড ক্রিসেন্টের পাশে আমি সব সময় যেন থাকতে পারি যে জন্য আপনাদের সহযোগীতা চাই। সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মীরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা চাওয়া পাওয়ার উর্ধ্বে উঠে মানব সেবা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com