বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করতে হবে-জেলা প্রশাসক একনেকে হবিগঞ্জের কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষাসহ ১৩ প্রকল্প অনুমোদন হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দিঘলবাগ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ নবীগঞ্জের যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গ্রেপ্তার চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি সভা শায়েস্তাগঞ্জে এসআরবি’র অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডেঙ্গু প্রতিরোধে স্কুল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেদের বাসাবাড়ীও পরিচ্ছন্ন রাখতে হবে-জেলা প্রশাসক

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বলেছেন ‘কিন ক্যাম্পস কর্মসূচী আমরা প্রতিটি স্কুলে ছড়িয়ে দিতে চাই।’ তিনি জেলা প্রশাসনের আয়োজনে এবং হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় ক্লিন ক্যাম্পাস এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, ‘হবিগঞ্জ পৌরসভার ক্লিন ক্যাম্পাস আন্দোলন সফল করতে হবে যাতে অন্যান্য পৌরসভায় এই মডেলটি গ্রহন করে।’ প্রধান অতিথি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, ‘শুধু নিজে পরিচ্ছন্ন থাকলে হবে না। পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। এর মধ্যে একটি হচ্ছে ক্লিন ক্যাম্পাস কর্মসূচী।’
তিনি বলেন, ‘যারা ক্লিন ক্যাম্পাস উপহার দিতে পারবেন তাদেরকে আমরা এওয়ার্ডেও আওতায় নিয়ে আসবো। জেলা প্রশাসক বলেন, ‘ডেঙ্গুর ভয়াবহতা আমরা জানি। ডেঙ্গু প্রতিরোধে স্কুল পরিচ্ছন্ন রাখার পাশাপশি নিজেদের বাসাবাড়ীও পরিচ্ছন্ন রাখতে হবে।
হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে জেলা প্রশাসনের সভকক্ষে গতকাল সোমবার বেলা তিনটায় এই এই কিন ক্যাম্পাস এওয়ার্ড অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষকরাও বক্তব্য রাখেন। পরে এওয়ার্ড প্রদান করা হয় হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাছুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে।
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরণ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানায় পৌরসভা অফিস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com