বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করতে হবে-জেলা প্রশাসক একনেকে হবিগঞ্জের কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষাসহ ১৩ প্রকল্প অনুমোদন হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দিঘলবাগ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ নবীগঞ্জের যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গ্রেপ্তার চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি সভা শায়েস্তাগঞ্জে এসআরবি’র অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

লস্করপুর থেকে আ.লীগ নেতা মাহমুদ গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন থেকে মাহমুদ হোসেন ওরফে মরম আলী (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাহমুদ হোসেন শরীফপুর গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের দেওয়া তথ্যতে তা উল্লেখ করা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com