বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রিখটার স্কেলে ৯ মাত্রায় ভূমিকম্প হতে পারে ভারত-বাংলাদেশে’

  • আপডেট টাইম বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৪৮৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বড়সড় ভূমিকম্পের আশঙ্কা ভারত এবং বাংলাদেশে। ওই ভূমিকম্প যে আসন্নই সে ব্যাপারে বিজ্ঞানিরা কিছু না বললেও, তাঁদের বক্তব্য এই ভূমিকম্প হলে তার মাত্রা হবে রিখটার স্কেলে ৯। তাঁরা বলেছেন, বাংলাদেশের ভূস্তরের নিচে দুই টেকটনিক প্লেটের ক্রমবর্ধমান টানাপোড়েনের প্রমাণ তাঁরা পেয়েছেন। গঙ্গা ও ব্রহ্মপুত্রের নিচে ওই দুই টেকটনিক প্লেটের অবস্থান।
এই দুটি প্লেটের টানাপোড়েনের ফলে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ক্ষতি হতে পারে ১৪ কোটি মানুষের। তবে বিজ্ঞানিরা আসন্ন ভূমিকম্পের কোনো আশঙ্কাবানী দেননি। তবে এই ধরনের বিপত্তির আশঙ্কা আছে বলেই জানিয়েছেন।
এই ভূমিকম্পের ফলে শুধুমাত্র কম্পন জনিত ক্ষতিই নয়, গঙ্গা ও ব্রহ্মপুত্রের প্রবাহ পথও বদলে যেতে পারে। এমনকি ভূমিভাগের স্তরেরও পরিবর্তন ঘটতে পারে। কেননা, ওই ভূমিভাগ এমনিতেই সমুদ্রের নিকটবর্তী। নেচার জিওসায়েন্স পত্রিকায় প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ওই সাবডাকশন জোনে ভূপৃষ্ঠের একাংশ বা একটি টেকটনিক প্লেট ধীরে ধীরে একে অপরের নিচে ঢুকে যাচ্ছে। এইভাবে ভূস্তরের এই টানাপোড়েনের ফলে ভূমিকম্প হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com