শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ছেলে ও নাতির হামলায় মহিলা রক্তাক্ত

  • আপডেট টাইম বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৪৬৯ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ছেলে ও নাতির দা’র কোপে রক্তাক্ত জখম হয়েছেন মরিয়ম চান (৭০)। পরে মরিয়ম চানকে বাথরুমে তারা আটকে রাখে। প্রায় ১ঘণ্টা পর খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহত মরিয়ম চান উপজেলার পাইকপাড়া ইউনিয়নের জমসেরপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের স্ত্রী। গুনধর ছেলের নাম আব্দুল মন্নান ও নাতির নাম ফয়েজ মিয়া। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে মরিয়ম চাঁনের নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে।
চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন আহত মরিয়ম চাঁন জানান, আমার ছেলে ও ছেলের ঘরের নাতি বসতবাড়ির ৫ শতক ভিটে তাদের নামে নেয়ার জন্য চাপ দেয়। এতে মরিয়ম অস্বীকৃতি জানান। এনিয়ে ছেলে আব্দুল মন্নান এর সাথে কথা কাটাকাটি হয়। এ সময় মন্নানের ছেলে ফয়েজ (২০) উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাকে বাথরুমে আটকে রাখা হয়। এ ব্যাপারে মরিয়ম চাঁন বাদী হয়ে চুনারুঘাট থানায় ছেলে ও নাতিকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com