রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে হিন্দু-মুসলিম প্রেমিক যুগল আটক

  • আপডেট টাইম রবিবার, ১ মে, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রাম থেকে হিন্দু-মুসলিম প্রেমিক যুগলকে আটক করা হয়েছে। পরে তাদের অভিভাবকরা কোন সুরাহা করতে না পারায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনা নিয়ে ওই এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।
পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের সালেক মিয়ার কন্যা ৯ম শ্রেণীর ছাত্রী সরুফা বেগম (১৫) এর সাথে একই উপজেলার আধিত্যপুর গ্রামের রতিন্দ্র শীলের পুত্র রজত শীল (১৯) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তাদের সম্পর্ক জানাজানি হলে উভয় পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি। নিরূপায় হয়ে প্রেমিক যুগল গত ২৪ মার্চ অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। তাদের অভিভাবকরা বিভিন্নস্থানে তাদের খোঁজাখুজি করে গত শুক্রবার রাতে ওই উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে। ওই দিনই বিষয়টি নিয়ে সামাজিক বিচারে বসা হয়। কিন্তু দুইজন দুই ধর্মের হওয়ায় কোন পক্ষই সুরাহা করতে পারেননি। অবশেষে তাদেরকে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। নবীগঞ্জ থানা পুলিশ গতকাল শনিবার বিকালে তাদেরকে কোর্টে প্রেরণ করে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com