সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ এসআরবি-৯ এর শায়েস্তাগঞ্জে অভিযান ॥ ৭ হাজার কেজি ভারতীয় ফুসকা আটক ॥ গ্রেপ্তার ২ নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ ॥ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লাখাইয়ে অবৈধ সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা মাধবপুরের বোয়ালিয়া সেতুটি ঝুঁকিপূর্ণ ॥ দুর্ঘটনার আশঙ্কা নবীগঞ্জে ক্লুলেস সিএনজি চালক তুহিন হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার হবিগঞ্জ পৌরসভার পানির বিল ও পৌরকর প্রদান সহজীকরণের লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে কর মেলা চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক চুনারুঘাটে তেলমাছড়া বিটে অবৈধ জ্বালানি কাঠ জব্দ বানিয়াচঙ্গের শিশু মীম দীর্ঘ ১১ দি বানিয়াচঙ্গের শিশু মীম দীর্ঘ ১১ দিন ধরে নিখোঁজন ধরে নিখোঁজ

সাংবাদিক জাহাঙ্গীরের ভাই ইঞ্জিনিয়ার সামসুর রহমান রবিনের ইন্তেকাল

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক প্রভাকরের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর রহমানের বড় ভাই ইঞ্জিনিয়ার সামসুর রহমান রবিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি .ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। ইঞ্জিনিয়ার সামসুর রহমান রবিন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় বাংলা-ক্যাট কোম্পানিতে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি স্বপরিবারে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাঙ্খীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর শাহী ঈদগাহ ময়দানে মরহুম ইঞ্জিনিয়ার সামসুর রহমান রবিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হয়ে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। দৈনিক প্রভাকরের শোক ॥
এদিকে দৈনিক প্রভাকর পত্রিকার বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর রহমানের বড় ভাই ইঞ্জিনিয়ার সামসুর রহমান রবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক প্রভাকর পরিবার। শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com