রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সাক্ষাৎ নিয়ে ভোগান্তিতে স্বজন-আইনজীবীরা মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জের বাজকাশারা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলের দাবি বাহুবলে ইউএনও-এসিল্যান্ডের অভিযান ২ হাজার ঘনফুট বালু জব্দ ॥ জরিমানা এডভোকেট আফিল উদ্দিন বহুলা ২৮ এর বহুলা উত্তর ১২ এর সভাপতি মনোনীত হবিগঞ্জ জজকোর্টের মূল ফটকের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জ বাইপাস সড়কে ঝোপঝাড়ের আড়ালে অপরাধী চক্র ॥ আতঙ্কে পথচারীরা শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি অভিযান শায়েস্তাগঞ্জ জংশন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

শায়েস্তাগঞ্জে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সভাপতি মঈনুল, সম্পাদক শান্ত ইসলাম

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হলরুমে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নাহিজ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি লেখক ও সাংবাদিক মঈনুল হাসান রতন, সিনিয়র সহ-সভাপতি মোঃ তাহির মিয়া, সহ-সভাপতি সুমন দেব ও মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শান্ত ইসলাম সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বিলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলেমান আহমেদ মিঠুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সুমন মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ছায়েদ মিয়া, অর্থ-সম্পাদক মোঃ আব্দুল হাই ও সম্মানিত সদস্য মোঃ কাউছার মিয়া, মোঃ আব্দুর রশীদ, বাবু জীবন দাশ, মোঃ নুর ইসলাম, মোঃ সাহেদ মিয়া, মোঃ ওয়াহিদ মিয়া, মোঃ আফরোজ মিয়া, বাবু নান্টু দাশ, মোঃ মোর্শেদ মিয়া, মোঃ আব্বাস আলী, বাবু রতন, মোঃ রাজু মিয়া ও মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দোকান কর্মচারীরা দীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। একই সঙ্গে শ্রমিকদের যেকোনো সমস্যা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com