শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর ॥ বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রিজের ভাঙ্গন মেরামতের জরুরি উদ্যোগ জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের বেহাল দশা ॥ বাড়ছে দুর্ঘটনা হবিগঞ্জে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ থানা পুলিশের অভিযান ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে পৌরসভার মতবিনিময় মোহনপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ॥ আহত ৫ ॥ গ্রেপ্তার ২ মাধবপুরে সারের জন্য কৃষকের হাহাকার ॥ কালোবাজারির অভিযোগ

হবিগঞ্জ এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর ॥ বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রিজের ভাঙ্গন মেরামতের জরুরি উদ্যোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ দৈনিক “হবিগঞ্জ এক্সপ্রেস” পত্রিকায় বিশেষ প্রতিবেদন প্রকাশের পর অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের। হবিগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক “বানিয়াচং-নবীগঞ্জ এম এ রব সড়ক” এর সুটকি ব্রিজের গোড়ায় (অ্যাপ্রোচ রোড) সৃষ্ট ভয়াবহ ভাঙন মেরামতের কাজ জরুরি ভিত্তিতে শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
গতকাল ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ট্রাকে করে বালু ও প্রয়োজনীয় সামগ্রী ফেলে ভাঙন কবলিত স্থানে সংস্কার কাজ চালাতে দেখা গেছে। আগামী শনিবারের মধ্যে এই ঝুঁকিপূর্ণ ভাঙনটির মেরামত কাজ সম্পূর্ণ শেষ হবে বলে নিশ্চিত করেছে সওজ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বুধবার “হবিগঞ্জ এক্সপ্রেস” পত্রিকায় বানিয়াচং-নবীগঞ্জ সড়কের বেহাল দশা এবং সুটকি ব্রিজের গোড়ায় মাটি ধ্বসে বিশাল গর্ত সৃষ্টির বিষয়ে একটি সচিত্র বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ব্রিজের একপাশের মাটি ও গাইড ওয়াল ধ্বসে পড়ার কারণে সড়কটি অত্যন্ত সংকীর্ণ ও বিপজ্জনক মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে বানিয়াচং, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জের ৩ উপজেলার হাজার হাজার মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা যেকোনো মুহূর্তে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছিল। সরেজমিনে দেখা যায়, এম এ রব সড়কটির বেশ কয়েকটি পয়েন্টে পিচ ও ইট-সুরকি উঠে গিয়ে খানাখন্দ তৈরি হলেও সবচেয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছিল এই সুটকি ব্রিজের গোড়ায়। ভারী যানবাহন তো দূরের কথা, সিএনজিচালিত অটোরিকশা কিংবা হালকা যানবাহন চলাচল করাও চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। প্রতিনিয়ত চালক ও যাত্রীরা জীবন হাতে নিয়ে এই ভাঙনকবলিত ব্রিজ পারাপার হচ্ছিলেন এবং ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। দীর্ঘদিন ধরে এই বেহাল দশা চললেও কোনো স্থায়ী সংস্কারের উদ্যোগ না নেওয়ায় স্থানীয় বাসিন্দা ও চালকদের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অবশেষে পত্রিকাটিতে সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় সাধারণ মানুষ, চালক ও সচেতন মহলের মনে। স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের পর সওজ বিভাগ যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে, তা প্রশংসনীয়। তবে তারা শুধু জোড়াতালির মেরামত না করে সুটকি ব্রিজের গোড়াসহ পুরো সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com