বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

প্রতিষ্ঠাবার্ষিকীতে-আতাউর রহমান সেলিম ॥ যুবলীগ প্রয়োজনে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে প্রস্তুত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধুর আপন ভাগ্নে মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর স্রষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির হাতে যুবলীগের জন্ম  হয়েছিলো। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি গনতান্ত্রিক সংগ্রামে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে রাজপথে সক্রিয় থেকেছে যুবলীগ। প্রয়োজনে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে আন্দোলন সফল করে প্রিয় মাতৃভুমির গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। তিনি সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান। জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত প্রতিষ্টাবর্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় কার্যালয়ের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে সমবেত যুবলীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শাহ মোঃ আরজু, সজল রায়, হাজী শামছু, শওকত আকবর সোহেল, বিপ্লব রায় চৌধুরী, আব্দুর রউফ মাসুক, মোতাহের হোসেন রিজু, শফিকুজ্জামান হিরাজ, রুহুল আমিন সিজিল, জামাল মিয়া, আব্দুল হাকিম, বিপুল রায়, আলম মিয়া, তাজউদ্দিন আহমেদ, বদরুল আলম, জাহির মিয়া, সবুজ আহমেদ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, শাহেদুল আলম, ইকবাল হোসেন খান, আবু সুফিয়ান, আব্দুর রকিব রনি, দিলুয়ার খান, দুলাল, শাওন, জুয়েলসহ জেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com