শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরে নাশকতার আশঙ্কায় শিবিরের ১০ নেতাকর্মী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে নাশকতার আশঙ্কায় শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট, কম্পিউটার ও মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন- হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র-শিবির এর সাবেক সভাপতি আজিজুল হক বাবুল, বৃন্দাবন কলেজ ক্যাম্পাস সভাপতি আমির হামজা, ছাত্র-শিবির কর্মী মোঃ ইয়াহিয়া, মাছুম বিল্ল­াহ, নাজমুল হাসান, রাসেদুল ইসলাম, সোহাগ খান, হাফিজুর রহমান, মনিরাজ হাসান অপু ও আব্দুল জলিল।
রোববার গভীর রাতে গোপর সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের  রাজনগর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
হবিগঞ্জ পুলিশ বিভাগ সোমবার দুপুর এক প্রেসব্রিফংএ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির এর নেতৃত্বে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ রাজনগর এলাকার গোলাম সারোয়ারের বাড়ির ৫ম তলার একটি কক্ষে অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের লিফলেট, ব্যানারসহ ওই ১০ জনকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মাসুদুর রহমান মনির শিবির নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com