বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গন তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের যুগান্তকারী উদ্যোগে ॥ ঋণ দেয়া হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সমপরিমাণ টাকা পাবে অনুদান ॥ তদবির করলে অযোগ্য বলে বিবেচিত হুইপ জি কে গউছের প্রচেষ্ঠায় স্থাপন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিশুস্বর্গ নবীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে ২ কিশোরকে ৩ বছরের কারাদণ্ড হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ৭ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার নবীগঞ্জে সাংবাদিকের মোবাইল ও টাকা চুরির ঘটনায় মামলা চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এস্কেভেটর ভাংচুর তেল বিক্রেতাকে জরিমানা বাহুবলে কাঠসহ সিএনজি জব্দ ॥ ৩ রাউন্ড ফাঁকা গুলি অলি উল্লাহর মত্যুতে শোক জানালেন এমপি ফয়সল বিজিএমইএ কাপে খেলছেন হবিগঞ্জের কৃতি ফুটবলার আফজাল হোসেন

বিজিএমইএ কাপে খেলছেন হবিগঞ্জের কৃতি ফুটবলার আফজাল হোসেন

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োাজিত দেশের অন্যতম বৃহৎ করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর খেলবেন হবিগঞ্জের তারকা ফুটবলার আফজাল হোসেন। সম্প্রতি মাসকো গ্রুপ নিলামের মাধ্যমে নিজেদের দলে নিয়েছেন দক্ষ খেলোয়ার আফজাল হোসেনকে। এ টুর্নামেন্টে হবিগঞ্জের খেলোয়ারদের মধ্যে একমাত্র আফজাল হোসেন সুযোগ পেয়েছেন। দেশের বড় বড় টুর্নামেন্টে দীর্ঘদিন ধরে খেলে আসছেন আফজাল হোসেন। শুধু দেশে নয়, বিদেশের মাটিতে বিভিন্ন বড় আসরে খেলেও আফজাল সুনাম অর্জন করেছেন। ফুটবলে একজন দ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন আফজাল। তবে দেশ-বিদেশে যেখানে খেলছেন আফজাল হবিগঞ্জকে তুলে ধরেছেন তিনি। বিভিন্ন স্থানে তিনি করছেন হবিগঞ্জের প্রতিনিধিত্ব।
হবিগঞ্জের ক্রীড়াবিদরা বলছেন, মেধা ও আর কঠোর পরিশ্রমে ফুটবলের এ স্থানে পৌঁছেছেন আফজাল। হবিগঞ্জের স্থানীয় ফুটবল অঙ্গনে এবং বিভিন্ন আঞ্চলিক টুর্নামেন্টে তিনি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। বিশেষ করে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন প্রান্তের স্থানীয় টুর্নামেন্টগুলোতে তার চমৎকার পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত কাব ফরাশগঞ্জ এসসি’র হয়েও তিনি মাঠ মাতিয়েছেন। সাম্প্রতিককালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বানিয়াচং উপজেলা দলের হয়ে খেলেছেন তিনি ও আসরে বানিয়াচং উপজেলা দলকে চ্যাম্পিয়নও করেন তিনি। খেলার শেষ মুহূর্তে গোল করে বানিয়াচং উপজেলা দলকে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করিয়ে দেন। টুর্নামেন্টের প্রতিটি খেলায় আফজালের অসাধারণ পারফরম্যান্সে দর্শকরা উচ্ছ্বাসিত ছিলেন।
এ ব্যাপারে আফজাল হোসেন জানান, বিজিএমইএ কাপে খেলাটা আমার সৌভাগ্য। সর্বোচ্চ খেলে নিজ দলের চ্যাম্পিয়ন শিরোপা অর্জনই হবে আমার প্রধান লক্ষ্য। সে লক্ষ্য রেখে মাঠে খেলবো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। পাশাপাশি ‘বিজিএমইএ-বাফুফে অংশীদারিত্ব উদযাপন’ এবং মেগা অকশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিমসহ উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বাফুফে সহ-সভাপতি প্রধান অতিথি ও বিজিএমইএ সভাপতির হাতে বিশেষ জার্সি তুলে দেন। পরে ১৬টি দলের অংশগ্রহণে মেগা অকশন সম্পন্ন হওয়ার মাধ্যমে আগামী ২২ অক্টোবর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া মূল প্রতিযোগিতার সফল সূচনা নিশ্চিত করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com