রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

ফেসবুকে কাটপিস ছবি দিয়ে এমপি মজিদ খানের দ্বিতীয় বিয়ের গুজব অবসরপ্রাপ্ত নৌ-সেনা গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ৬৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ফেসবুকে কাটপিস ছবি দিয়ে হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের দ্বিতীয় বিয়ের গুজব ছড়ানো হয়েছে। এনিয়ে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। গুজব ছাড়ানো পোস্টে লাইক ও আপত্তিকর কমেন্ট দেয়ায় পুলিশ বানিয়াচংয়ে বিএনপি নেতা মাসুদ খানকে গ্রেফতারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে তার ছোট ভাই অবসরপ্রাপ্ত নৌ-সেনা মাহবুবকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, গত সোমবার আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিরাজ উদ্দিনের ভাজিতার বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে যান এমপি মজিদ খান। ওই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে বর-কনেসহ পরিবারের সদস্যরা এমপি মজিদ খানকে নিয়ে ফটোসেশন করেন। ওই ছবি ফেসবুকে পোস্ট দিলে কে বা কারা ডাউনলোড করে শুধু কনে ও এমপি মজিদ খানকে রেখে দুই পাশের অন্যান্যদের অংশ কেটে কাটপিস ছবি পোস্ট দিয়ে এমপি মজিদ খান দ্বিতীয় বিয়ে করেছেন মর্মে গুজব ছড়িয়ে স্ট্যাটাস দেয়। ‘মুজিব সেনা’ নামক একটি ফেইক আইডি থেকে এ স্ট্যাটাস দেয়ার পর সর্বমহলে বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেকে স্ট্যাটাসের নিচে কমেন্ট করেন। বানিয়াচং সদরের সাগর দীঘির পূর্বপাড়ের বাসিন্দা উপজেলা বিএনপি নেতা মাসুদ খান একটি রসালো কমেন্ট করে। পরে গুজব জানতে পেরে ক্ষমা চেয়ে আরেকটি কমেন্ট করেন। কিন্তু এরই মধ্যে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হলে পুলিশ তাকে গ্রেফতারে বাড়ীসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তাকে না পেয়ে অবশেষে মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ী থেকে তার ছোট ভাই বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মাহবুব খানকে গ্রেফতার করে। ওই রাতেই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তীকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করলে তিনি গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com