শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

জাহাঙ্গীর বখত চৌধুরী নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ৬৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের শৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৫ এ  উপজেলা  পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বাছাই করে ১৩ জন শিক্ষকের সাক্ষাৎকার গ্রহন করা হয়। সাক্ষাৎকারে শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হন। সাক্ষাৎকার গ্রহন করেন বাছাই কমিটির উপদেষ্টা নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মবর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন। জাহাঙ্গীর বখত চৌধুরী নবীগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক হুমায়ুন বখত চৌধুরীর পুত্র। জাহাঙ্গীর বখত চৌধুরীকে নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের নিকট দোয়া কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com