শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জের সালামতপুরের তাজুল ডাকাতির অভিযোগে গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ৫৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত তাজুলকে গ্রেফতার করেছে। সে পৌর এলাকার ছালামতপুর গ্রামের এমএ খালেক’র পুত্র। গত রবিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাজুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে শহরের জয়নগর এলাকায় সংগঠিত ডাকাতির ঘটনাসহ বিভিন্ন চুরি ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ছালামতপুর গ্রামের কুখ্যাত ডাকাত তাজুল মিয়া দীর্ঘদিন ধরে নবীগঞ্জ এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির সাথে জড়িত। বিগত ২৪ মার্চ গভীর রাতে শহরের জয়নগর এলাকার এডভোকেট আবুল কালাম আজাদের বাসায় অস্ত্রের মূখে জিম্মি করে মুখোশ পড়া একদল ডাকাত স্বর্ণালংকার, দামী মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইতিপুর্বে বেশ ক’য়েকজন ডাকাতকে গ্রেফতার করেছে। গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল করিম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাজুল মিয়াকে গ্রেফতার করে। গতকাল সোমবার সকালে তাকে ওই মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে এক্সিম ব্যাংক ম্যানেজারের বাসায় চুরির ঘটনাসহ নানা স্থানে চুরি ডাকাতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com