রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নেপাল-ভারত-বাংলাদেশে দু’’দফা ভূমিকম্প : নিহত ৫৯

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০১৫
  • ৬৮১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারো দু’ দফা ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে নেপালে ৪২জন ভারতে ১৭জন এবং বাংলাদেশে একজন মারা গেছে।  এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন-নেপাল সীমান্তে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে প্রথম দফা ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় দফা ভূমিকম্প হয় ১ টা ৩৬ মিনিটে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে ৪জন নিহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্প আতংকে পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় একজন মারা যান।
অন্যদিকে নেপাল ও ভারতে এ পর্যন্ত ৫০জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আবহাওয়া অফিসের কর্মকর্তা মবিনুল ইসলাম জানান, দুপুর ১টা ৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল নেপাল। সেখনে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৬১১ কিলোমিটার। তিনি বলেন, ‘এটি একটি মেজর ক্যাটাগরির ভূমিকম্প।’ ভুমিকম্পে আহতের সংখ্যা নেপালে হাজার ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের সময় লোকজন আতংকিত হয়ে বাইরে বের হয়ে আসে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনে। নেপালের কাঠমান্ডু থেকে এর দূরত্ব ৮৩ কিলোমিটার। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৪।
এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হলে রাজধানীর বিভিন্ন ভবন থেকে লোকজন তাড়াহুড়া করে নিচে নেমে যান।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট ১৬ সেকেন্ডে রিখটার স্কেল ৪ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্প হয়। নেপালের হিতুরা থেকে ২৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তস্থল।
ওই দিনই সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রিখটার স্কেল ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের শিলিগুড়ির মিরিক থেকে দক্ষিণ-পশ্চিমে পাঁচ কিলোমিটার দূরে ৬৭ দশমিক ১ কিলোমিটার গভীরে।
তার আগের দিনও দুপুর ১টা ৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।
এর আগে ২৫ এপ্রিল নেপালের ভূমিকম্প হয়। এর তীব্রতা ছিলো ৭ দশমিক ৯। এতে নেপালের আট হাজার মানুষ মারা যায় এবং আহত হয় ১৭ হাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com