শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে জহির মেম্বারের বিরুদ্ধে আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে এলজিএসপি, টিআর সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অসংখ্য অভিযোগ উঠেছে। এ ব্যপারে স্থানীয় সংসদ সদস্য সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য জহির উদ্দিন টেনা ১৪-১৫ অর্থ বছরের সুলতান পুর গ্রামের সহিদ চৌধুরীর বাড়ির রাস্তার উন্নয়নের ৮ টন চাল, মেহেরপুর কবরস্থান রাস্তার মাটি বরাটের ১০ টন চাল, নুর রহমান মিয়ার বাড়ির রাস্তার উন্নয়নে ২ টন টিআর চাল, রাস্তার উন্নয়নের নামে অনিয়মের মাধ্যমে দুর্নীতি করে আত্মসাৎ করেছে। এছাড়াও বর্তমানে চলমান মনতলা-মাধবপুর সড়কের সুলতানপুর পয়েন্ট হতে কবরস্থান পর্যন্ত রাস্তার ইট চলিং এর জন্য ১৪-১৫ অর্থ বছরের এলজিএসপির ২ লাখ ২৫ হাজার টাকা বরাদ্ধ হয় ৮নং ওয়ার্ড সদস্য জহির উদ্দিন টেনা নিম্নমানের কাজ ও অনিয়মের মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাত করেছে।
এ ব্যপারে এলাকাবাসীর পক্ষে নিজাম উদ্দিন খাঁন, আবু তাহের মিয়া,  আব্দুল্লাহ মিয়া, কালু মিয়া, নিজাম উদ্দিন খান, ফরিদ উদ্দিন খান, সাহজাহান মিয়া, ইউসুফ মিয়া, সেলিম মিয়া সহ আরো কয়েকজন গ্রামবাসী অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com