রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান নবীগঞ্জে সড়কের পাশে বর্জ্য পোড়ানোয় স্বাস্থ্য ঝুঁকি ॥ ক্ষোভ বানিয়াচঙ্গে সিএনজি ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ৩০ মাধবপুরে চা-বাগান পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তেজনা হবিগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অপরাধমুক্ত সমাজ গড়তে লাখাইয়ে বিট পুলিশিংয়ের উঠান কর্মশালা হবিগঞ্জ সদর থানায় পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ৪ আসামিকে আদালতে প্রেরণ আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন এর বাবার ইন্তেকাল ॥ শোক প্রকাশ সাংবাদিক অপু আহমেদ রওশনের কন্যা রওজা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে আইনজীবি সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মাধবপুরে চা-বাগান পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তেজনা

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত এক পক্ষের লোকজন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সিরাজুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুনরায় ভোট গণনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে পঞ্চায়েত কমিটির সভাপতি পদে শুভ বাক্তি ৩৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। ফলাফল ঘোষণার পরপরই অপর প্রার্থী মঙ্গল মুন্ডা ও গোপেশ ভৌমিকের সমর্থকরা উত্তেজিত হয়ে প্রিসাইডিং অফিসারের ওপর চড়াও হন। এক পর্যায়ে তারা তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুনরায় ভোট গণনার আশ্বাস দেন। পরে ভোট পুনর্গণনা করা হলে সভাপতি পদে ৩৬৮ ভোট পেয়ে শুভ বাক্তিকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অপর প্রার্থী মঙ্গল মুন্ডা ৩০৩ ভোট, গোপেশ ভৌমিক ১৮০ ভোট এবং আরাধন বাক্তি ৯৩ ভোট পেয়েছেন। প্রিসাইডিং অফিসার মো. সিরাজুল ইসলাম রাত পৌনে ৯টায় জানান, পুনর্গণনার পর সবাই ফলাফল মেনে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর শনিবার বহুল প্রতীক্ষিত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দিনভর কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com