মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ লাখাইয়ে টিকাদান কর্মসূচি পরিদর্শন করলেন হবিগঞ্জের সিভিল সার্জন হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু নবীগঞ্জে বিলুপ্ত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য স্বাদ দেশি মাছের শুঁটকি মাধবপুরে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু ॥ ঘাতক স্ত্রী কারাগারে নবীগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত ॥ আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ-লাখাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের ভোটের ঋণ পরিশোধ করতে দ্রুত সড়কের কাজ শেষ করতে চাই মা-বাবার অক্লান্ত পরিশ্রমে কন্যার স্বপ্ন পূরণ তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের সুজনা এখন ডাক্তার হবিগঞ্জ শহরে সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন ভোগান্তিতে বাসিন্দারা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত ॥ আট লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি, মনিহারি ও ফার্মেসিসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের স্টিল ব্রিজের ডান পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতে হঠাৎ করেই বাজারের ওই দোকানগুলোতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দা আঃ আউয়াল মিয়ার মুদি দোকান, আদিল মিয়ার মনিহারি দোকান এবং আবুল মিয়ার মালিকানাধীন মোহাম্মদিয়া ফার্মেসি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com