রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল ॥ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের নবীগঞ্জে পুলিশের অভিযান ॥ ৫ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক লাখাইয়ে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা ঢাকায় গিয়ে কিশোর নয়নের আত্মহত্যা ॥ লাখাইয়ে শোকের ছায়া

হবিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল ॥ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, আর্থিক নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে হবিগঞ্জ হবিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘হবিগঞ্জের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাছির জামাল বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম দায়িত্ব। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সবসময় অসুস্থ, অসচ্ছল ও প্রবীণ সাংবাদিকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরও বাড়ানো হবে।”
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। ট্রাস্টের অনুদান ও কল্যাণমূলক কার্যক্রম যেন প্রকৃত ও যোগ্য সাংবাদিকদের কাছে স্বচ্ছতার সাথে পৌঁছায় সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, চৌধুরী মো: ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাংবাদিক আব্দুল হালিম, মো: নুর উদ্দিন, কামরুল হাসান, সাইফুর রহমান তারেক, মো: মঈন উদ্দিন, মো: সুরুজ আলী, মো: কাউসার আহমেদ, আবদুল হাকিম, সৈয়দ মশিউর রহমান, নায়েব হোসেন, সাজিদুর রহমান, আমিনুল ইসলাম আপন, মো: মুজিবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সংকট, চিকিৎসা সহায়তা, আবাসন এবং ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা প্রধান অতিথির সামনে তুলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com