ম্যানচেস্টার প্রতিনিধি ॥ নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ঘঊইঞঔঅ)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ওল্ডহামের স্থানীয় ইস্টার্ন প্যাভিলিয়ন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মুকিত চৌধুরী সেতু। সাধারণ সম্পাদক রুপচাঁদ দাশ রুপকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেমসাইডের সিভিক মেয়র কাউন্সিলর হেলেন বোডেন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই ও সাবেক কাউন্সিলর শিবলী আলম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লুৎফর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার হাসান খান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ছাদেক আহেমদ, সহ-সভাপতি গাওছুল ইমাম চৌধুরী সুজন, সহ-সভাপতি মো. কলন্দর তালুকদার, সহ-সভাপতি ফখরুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সোহেল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, ট্রেজারার ফোরকানোর রহমান চৌধুরী সাগর, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ শুভ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সম্পাদক মাহফুজুর রহমান খান, কার্যকরী কমিটির সদস্য তাবেদার রসুল বকুল, রুহুল আমিন চৌধুরী মামুন ও সৈয়দ দুলাল প্রমুখ। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 
প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার হাসান খান নবগঠিত কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরে প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা এবং সংগঠনের প্রকাশনা ‘প্রেসলাইন-দি ভয়েজ অব জার্নালিজম’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মতো ৩জন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা সদস্যপদ প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন-নিউক্যাসল থেকে আগত গীতিকার ও সাংবাদিক সৈয়দ দুলাল, হাইডের কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল সমুজ এবং ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম পাভেল।
অনুষ্ঠানে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরের কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০১৬ সালে যাত্রা শুরু করা নেবজার-এর এক দশকের পথচলা প্রবাসে বাংলা সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও সহযোগিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অধ্যায়। অভিষেক অনুষ্ঠানে নতুন নেতৃত্ব আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিপুলসংখ্যক অতিথি ও শুভানুধ্যায়ীর অংশগ্রহণে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।