বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হবিগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচিত কমিটি অনুমোদন ॥ চেয়ারম্যান আহমেদ আলী মুকিব, ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি অভিযোগ ॥ আমলে নিল আদালত নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তের অগ্নিসংযোগ শায়েস্তাগঞ্জ শিল্পায়ন ও জমি অধিগ্রহণের চাপে মৎস্য খামার ব্যাহত হওয়ার শঙ্কা নবীগঞ্জে আ.লীগ নেতা আকবর গ্রেফতার হবিগঞ্জ সদর থানার অভিযান ॥ ৩ পলাতক আসামি গ্রেফতার বাহুবলে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন লাখাইয়ে ১২ মামলার আসামি আমিরুল ইসলাম গ্রেফতার

মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় মামুন মিয়া নামে এক ব্যক্তির মাথা ও মুখমণ্ডল শিল দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মামুন মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মামুনের পরিবারের দাবী তার স্ত্রী মমতা বেগম (২৫) এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে মমতা বেগম আত্মগোপনে রয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে- প্রায় ৫-৬ বছর আগে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে মমতা বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে মামুনসহ পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় মসলা পেষার পাথরের শিল দিয়ে মামুনের মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন মামনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবপুর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল হামপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে তার স্ত্রী মমতা বেগম এর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
মামুনের পরিবারের লোকজনের দাবী পারিবারিক কলহের জের ধরে রাতে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী মমতাজ বেগম এ ঘটনা ঘটিয়েছে পালিয়ে গেছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের গুরুতর আহত অবস্থার ছবি প্রকাশ করে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। ছবিতে তাঁর মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com