বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হবিগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচিত কমিটি অনুমোদন ॥ চেয়ারম্যান আহমেদ আলী মুকিব, ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি অভিযোগ ॥ আমলে নিল আদালত নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তের অগ্নিসংযোগ শায়েস্তাগঞ্জ শিল্পায়ন ও জমি অধিগ্রহণের চাপে মৎস্য খামার ব্যাহত হওয়ার শঙ্কা নবীগঞ্জে আ.লীগ নেতা আকবর গ্রেফতার হবিগঞ্জ সদর থানার অভিযান ॥ ৩ পলাতক আসামি গ্রেফতার বাহুবলে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন লাখাইয়ে ১২ মামলার আসামি আমিরুল ইসলাম গ্রেফতার

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজারের আয়োজনে এবং লাখাই উন্নয়ন ফোরামের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে চশমা প্রদান এবং পরবর্তীতে চোখের অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা গ্রহন করা হয়।
এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, সভাপতি, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উন্নয়ন ফোরাম।
বিনামূল্যে এ ধরনের চিকিৎসাসেবা পেয়ে উপকৃত ও আনন্দিত সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, প্রত্যন্ত অঞ্চলের অনেক অসচ্ছল মানুষের পক্ষে অর্থাভাবে চোখের চিকিৎসা করানো সম্ভব হয় না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে।
মানবিক এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় আয়োজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com