বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সিএনজি চালক আহত ॥ মোবাইল-টাকা ছিনতাই

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩
  • ৫৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে একদল দূর্বৃত্ত সিএনজির চালক ও যাত্রীর মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের হামলায় আহত সিএনজি চালক আব্দুল কদ্দুছ (৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে সিএনজির মালিক লুৎফুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের শেরপুর-বনগাঁও সড়কের ঢালারপাড় নামক স্থানে।
জানা যায়, ওই ইউনিয়নের সদরাবাদ গ্রামের সিএনজি চালক আব্দুল কদ্দুছ ঘটনার সময় যাত্রী সেতু মিয়া লন্ডনীকে নিয়ে বনগাঁও হতে গাড়ী নিয়ে আসার পথে একদল দূর্বৃত্ত সিএনজির গতিরোধ করে চালক ও যাত্রীর উপর হামলা চালায়। তাদের অর্তকিত হামলায় চালক আহত হয়। এ সময় দুর্বৃত্তরা চালক ও যাত্রীর মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তাদের আর্তচিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্থ সিএনজি ও চালককে উদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com