বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন মাধবপুরের শান্তিবাগে ডাকাতি ॥ যাত্রীকে মারধর করে মালামাল লুট নবীগঞ্জে হামলা পাল্টা হামলায় আহত ৩ ॥ শহর উত্তপ্ত হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের নয়া কমিটি ॥ আমীর আতিকুল ইসলাম সোহাগ সেক্রেটারি এডঃ আজিজুর রহমান হবিগঞ্জ চেম্বারের নতুন প্রশাসক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ ইশানকে নবীন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত ভূমধ্যসাগরে মৃত্যুর হাতছানি গ্রিস যাত্রায় নিখোঁজ ৬ যুবক হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালাল আটক ॥ কারাদণ্ড প্রদান চুনারুঘাটে টমটম মোটর সাইকেলের সংঘর্ষ ॥ নিহত ১

হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের নয়া কমিটি ॥ আমীর আতিকুল ইসলাম সোহাগ সেক্রেটারি এডঃ আজিজুর রহমান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ সদর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে রুকনদের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম সোহাগ এবং উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান।
গত শুক্রবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা নির্বাচন পরিচালক মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি হবিগঞ্জ সদর উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করেন। ভোট গ্রহণ শেষে রুকনদের সর্বোচ্চ ভোটে আতিকুল ইসলাম সোহাগ উপজেলা আমীর নির্বাচিত হন। গত সোমবার নবনির্বাচিত উপজেলা আমীর আতিকুল ইসলাম সোহাগকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। এর আগে তিনি রুকনদের ভোটে জেলা মজলিসে শুরার সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে জেলা মজলিসে শুরার পরামর্শক্রমে তাকে জেলা কর্মপরিষদের সদস্য নির্বাচিত করা হয়। জেলা আমীর তাকে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হিসেবেও শপথ পাঠ করান। আতিকুল ইসলাম সোহাগ এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ৫ সেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ পৌর শাখার সেক্রেটারি এবং ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা দুই সেশনে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, গতকাল মঙ্গলবার জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলার রুকনদের ভোটে উপজেলা মজলিসে শুরার সদস্য নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত সদস্য হচ্ছেন-হাজী মোঃ আব্দুল কুদ্দুস, এডঃ আজিজুর রহমান রুবেল, এস এম নাদির শাহ, মোঃ রুহুল আমিন, মিয়া মোঃ ফরিদ। মনোনীত হয়েছেন মোঃ হাসান আবু জাফর সিদ্দিক, মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম, শামসুদ্দিন মঞ্জু।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত উপজেলা শুরা সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে ২০২৭-২০২৮ সেশনের উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়।
নবগঠিত উপজেলা কর্মপরিষদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-আমীর আতিকুল ইসলাম সোহাগ, সেক্রেটারি এডভোকেট আজিজুর রহমান রুবেল, সহকারী সেক্রেটারি এস এম নাদির শাহ, সহকারী সেক্রেটারি মোঃ হাসান।
কর্মপরিষদের সদস্য হিসেবে রয়েছেন আবু জাফর সিদ্দিক, মোঃ রেজাউল করিম, ডাঃ মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম ও শামসুদ্দিন আহমেদ মঞ্জু।
পরবর্তীতে নবনির্বাচিত উপজেলা আমীর আতিকুল ইসলাম সোহাগ নবনির্বাচিত উপজেলা মজলিসে শুরা সদস্য ও উপজেলা কর্মপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
দায়িত্বশীল সেটআপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস শহীদ, সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। উপজেলার প্রতিটি গ্রামে সুসংগঠিত ও মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি সংগঠনের দাওয়াতি, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com