বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন মাধবপুরের শান্তিবাগে ডাকাতি ॥ যাত্রীকে মারধর করে মালামাল লুট নবীগঞ্জে হামলা পাল্টা হামলায় আহত ৩ ॥ শহর উত্তপ্ত হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের নয়া কমিটি ॥ আমীর আতিকুল ইসলাম সোহাগ সেক্রেটারি এডঃ আজিজুর রহমান হবিগঞ্জ চেম্বারের নতুন প্রশাসক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ ইশানকে নবীন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত ভূমধ্যসাগরে মৃত্যুর হাতছানি গ্রিস যাত্রায় নিখোঁজ ৬ যুবক হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালাল আটক ॥ কারাদণ্ড প্রদান চুনারুঘাটে টমটম মোটর সাইকেলের সংঘর্ষ ॥ নিহত ১

হবিগঞ্জ চেম্বারের নতুন প্রশাসক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ (সিআইপি)। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক আদেশে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
গত ১৬ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. শহিদুল হক চৌধুরী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শাসক হিসেবে দায়িত্ব পালনকারী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের পরিবর্তে সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এদিকে, নতুন প্রশাসককে দায়িত্ব পালনে সহায়তার জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার নিবন্ধক, প্রশাসক, হবিগঞ্জ জেলা প্রশাসক, বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, বাণিজ্য সংগঠন অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা এবং হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস সচিব।
বাণিজ্য মন্ত্রণালয়ের এ আদেশের ফলে হবিগঞ্জ চেম্বারের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com