শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে জাপার কর্মীসভায় শংকর পাল মার্কা দেখে নয়, দল ও ব্যক্তি দেখে ভোট দিন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ৫৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলা কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামে জাতীয় পার্টির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে¡ এবং উপজেলা জাপা সাধারণ সম্পাদ কাপ্তান সারোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী শংকর পাল। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৪২ বছরের বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জে অধিকাংশ সময় আওয়ামলীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু রসুলপুর গ্রামবাসীর যোগাযোগ ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি। কিন্তু নির্বাচিত সংসদ সদস্যরা ইচ্ছা করলেও রসুলপুর গ্রামবাসী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারতেন। তিনি আরো বলেন, বিগত ২০০১ সালের নির্বাচনের পূর্বে নাজমুল হাসান জাহেদ বলেছিলেন সরকার এলাকার উন্নয়ন করে না দিলেও নিজের ব্যক্তিগতভাবে উন্নয়ন করে দেবেন। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পর একদিনের জন্য রসুলপুর গ্রামবাসীকে দেখতে যাননি। বর্তমান সরকারের পুরো ৫টি বছর চলে গেল। কিন্তু রসুলপুরবাসীর জন্য কোন রাস্তাঘাট নির্মাণ হয়নি। আগামীতে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হলে রসুলপুর গ্রামসহ আজমিরীগঞ্জের অবহেলিত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান প্রধাণমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচনে মার্কা দেখে ভোট দিতে। আমরা বলতে চাই মার্কা নয় দল ও ব্যক্তি দেখে ভোট দিন। সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাপা সভাপতি আতাউর রব মসনু চৌধুরী, গোলাম আহাদ, হাবিবুর রহমান, আনোয়ার মিয়া, আব্দুল মন্নাফ মিয়া, ফজর আলী,এমরান উদ্দিন, দুলাল মিয়া, আব্দুর রহমান, দেলোয়ার হোসেন, দ্বীন ইসলাম, জাকির হোসেন, আব্দুল মালেক, এরশাদ মিয়া, দ্বীন ইসলাম, তাজুল ইসলাম, লোক মিয়া, শাহাব উদ্দিন, লালু মিয়া, অলেক মিয়া, আলগীর মিয়া, নুর মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com