শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে পশু পালন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ৫২৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে দু’দিন ব্যাপী পশু পালন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত ৫ ও ৬ নভেম্বর মঙ্গল ও বুধবার ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনে অক্সফাম এর সহায়তায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন পশু পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। দুদিনের প্রশিক্ষণে গরু পালনের উদ্দেশ্য, গরুর জাত নির্বাচন, গরুর ঘর তৈরী ও বাসস্থান, গরু মোটাতাজাকরণ এবং গরুর  খাবার, গাভীর যতœ ও পরিচর্যা, কৃত্তিম প্রজননের সুবিধা, গরুর রোগ বালাই ও প্রতিকার, গাভীর পরিচর্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেন বানিয়াচং উপজেলা পশু হাসপাতাল এর ভেটেনারী সার্জন ডা: মোঃ আবুল কাসেম, স্যানক্রেডের কৃষি অফিসার মোঃ আব্দুর রশীদ, মনিটরিং এন্ড এ্যাভুলেশন অফিসার হাজং সুমন রায়। প্রশিক্ষণের সার্বিক পরিচালনা ও উপস্থাপন করেন ফিল্ড ফেসিলেটর কলিম উদ্দিন ফকির। প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন স্যানক্রেডের দলীয় কৃষানী সদস্যাবৃন্দ। বুধবার সমাপনী দিনে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গরু পালন বিষয়ক প্রশিক্ষণের সুফল ও মূল্যায়ন করে বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com