প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় নাগরিক পাটি-এনসিপি’র রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপি’র গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা এনসিপি। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় শহরের বদিউজ্জামাল খান সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট ফকরুউদ্দিন আহমেদ জাকির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক। উপস্থিত ছিলেন জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল বাছিত তরফদার মিটু, যুগ্ম আহবায়ক সামির আহমেদ রহমত, আনোয়ার হোসেন, আমিনুল হক, আসমা আক্তার চৌধুরী, মুরাদ আহমেদ, সাজিজুর রহমান, আবদুল হাই কামাল, মোঃ ফেরদৌস, যুগ্ম সদস্যসচিব মীর দুলাল, মোঃ কামাল আহমেদ, জীবন আহমেদ লিটন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নুনু মিয়া, মোস্তফা কামাল, ইমরান হাসান ইমন, হাফেজ মাওলানা বজলুর রহমান, মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আ.খ.ম. উস্তার মিয়া তালুকদার, শেখ আব্দুল্লাহ রায়হান, মোঃ ফারুক মিয়া মাস্টার, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সদস্য আবুল কালাম মোঃ নাছিম, মোঃ ছোয়াব খান, তোফায়েল আহমেদ, সীতারাম চৌহান, আজিজুর রহমান জয় ও মোঃ আরিফ আহমেদ জয়। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আলাউর রাহমান বামসি, নবীগঞ্জ উপজেলা যুবশক্তির সদস্যসচিব রুহাম গাজী, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক নুরে আলম চৌধুরী ও সদস্যসচিব হাকিমুল ইসলাম তারেক। বক্তারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় ক্ষোভ জানান। আগুন ধরিয়ে দেওয়ার জন্য তারা দায়ী করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা বলেন, ২০২৪ সালের যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তার নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন নুসরাত। গত কয়েকদিনে নাশকতার মধ্যে নুসরাতের বাড়িতে এই আগুন পরিকল্পিত বলে মনে করছেন তারা। বক্তারা বলেন, ‘নগর পুড়িলে দেবালায় এড়ায় না। এ ঘটনার বিচার না করলে আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’