রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বৃদ্ধ বয়সে যাঁদের সন্তানের সেবা-যত্ন পাওয়ার কথা, সেই অসুস্থ মা-বাবার ঠাঁই হয়েছে একাকী ঘরে। বসত ভিটার জমি ছেলেদের দেওয়ার পর ভরণ পোষণ ও চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে তিন ছেলের বিরুদ্ধে। ঘটনাটি মাধবপুর উপজেলার ৩ নম্বর বহরা ইউনিয়নের মধ্য আফজালপুর গ্রামের।
অভিযোগকারী মা-বাবার দাবি, তাঁদের তিন ছেলে আবু কালাম, আবুল খায়ের ও সালাম। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের বসতভিটার জমি ছেলেদের নামে দিয়েছেন তাঁরা। কিন্তু অভিযোগ, জমি পাওয়ার পর থেকেই মা-বাবার দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন ছেলেরা।
এমনকি অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় খাবার, চিকিৎসা ও দৈনন্দিন খরচ থেকেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাঁদের।
এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। শেষ পর্যন্ত প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
অসহায় এই মা-বাবার আকুতি, জীবনের শেষ সময়ে অন্তত খাবার, চিকিৎসা ও নিরাপদে বসবাসের নিশ্চয়তা চান তাঁরা।
এদিকে, তিন ছেলের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। যে মা-বাবা সন্তানদের মানুষ করতে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, বৃদ্ধ বয়সে তাঁদের দায়িত্ব নেবে কে?
ভুক্তভোগী মা-বাবার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com