রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুই জনের মৃত্যু হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে জনতার স্রোত চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঔষুধ সংকট ॥ ২৫টি পদ শূন্য লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পইলে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন হবিগঞ্জ জেলা এনসিপির নয়া কমিটি আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব এডভোকেট জাকি বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান চৌধুরী মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট ॥ চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. শামীম মিয়া।
গত ১ নভেম্বর ২০২৬ তারিখে দাখিল করা লিখিত অভিযোগে শামীম মিয়া উল্লেখ করেন, তিনি সাটিয়াজুরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। সার ডিলার নিয়োগের জন্য তিনি নির্ধারিত নিয়মে আবেদন করেছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার আবেদন প্রথম স্থানে থাকলেও পরবর্তী যাচাইয়ে তাকে দ্বিতীয় স্থানে দেখানো হয়। এতে তিনি আর্থিক ও অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট মেসার্স কৃষি বীজ ঘরের স্বত্বাধিকারী মো. জাহির মিয়া ২০০৯ সালের নীতিমালায় বিসি আইসি সারের ডিলার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। ২০২৬ সালের নীতিমালায়ও তিনি বিসি আইসি সারের ডিলার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি বিএডিসি বীজ ডিলার এবং খাদ্য অধিদপ্তরের ডিলার হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারীর প্রশ্ন, একাধিক ডিলারশিপ থাকা সত্ত্বেও কীভাবে তিনি ২০২৬ সালের নীতিমালায় পুনরায় সারের ডিলার হিসেবে তালিকাভুক্ত হলেন ? এ ক্ষেত্রে ডিলার নিয়োগের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে বিষয়টি সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলার নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com