রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুই জনের মৃত্যু হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে জনতার স্রোত চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঔষুধ সংকট ॥ ২৫টি পদ শূন্য লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পইলে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন হবিগঞ্জ জেলা এনসিপির নয়া কমিটি আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব এডভোকেট জাকি বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান চৌধুরী মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দেশাত্মবোধক গান, শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদে দোয়া এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনিরূদ্ধ দেব রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান চৌধুরী পেয়ারা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর প্রতীক নুর উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরেফিন হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান অনুজ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. সরফরাজ চৌধুরী, সহ-সভাপতি বয়াত উল্লা, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি ও সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, একাডেমিক সুপারভাইজার শাহানাজ ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রিংকু দাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, আনন্দ নিকেতনের সভাপতি ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার, আনন্দ নিকেতনের সাধারণ সম্পাদক পলাশ বণিক, প্রশিক অভিমান্য দাশ, ঝুমুর ভৌমিক, শৈলেশ চন্দ্র দাশ ও সাংবাদিক হাসান প্রমুখ।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আদিল আহমেদ, দ্বিতীয় মেহজাবীন আহমেদ তিন্নী এবং তৃতীয় নওরোজ রাব্বানী নাফি। মাধ্যমিক পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মনিষা দে।
এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম স্পর্শ দাশ, দ্বিতীয় সাহিত্য সরকার দিব্য ও তৃতীয় মীর ফাতেমা জোহা এবং ‘খ’ গ্রুপে প্রথম মৌমিতা দাস মৌ, দ্বিতীয় আলোকিতা দাশ ও তৃতীয় দেবারতি দাস প্রণয় পুরস্কার লাভ করে।
অনুষ্ঠানে আনন্দ নিকেতনের শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সালমান আহমেদ এবং গীতা পাঠ করেন দেবশ্রী দাশ।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com