রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুই জনের মৃত্যু হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে জনতার স্রোত চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঔষুধ সংকট ॥ ২৫টি পদ শূন্য লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পইলে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন হবিগঞ্জ জেলা এনসিপির নয়া কমিটি আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব এডভোকেট জাকি বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান চৌধুরী মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শহরে ট্রাক বোঝাই কসমেটিকস জব্দের ঘটনায় মামলা দায়ের

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলির পোদ্দারবাড়ি এলাকা থেকে ট্রাক বোঝাই ভারতীয় কসমেটিকস জব্দের ঘটনায় ৪ চোরাকাবারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গ্রেফতার সেলিম ও শিপনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামি হলো পোদ্দার বাড়ি এলাকার হাবিবুর রহমানের পুত্র চোরাকারবারী আবুল বাশার ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের আব্দুল আজিজের পুত্র ইলিয়াছ মিয়া। পুলিশ জানায়, মহাসড়কে র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল জোরদার থাকায় চোরাকারবারিরা বাইপাস ও আঞ্চলিক সড়ককে চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে। শুক্রবার রাতে ভারতীয় কসমেটিকস বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেটি আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে কার্টনভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, আটকরা হলেন মাদারীপুর জেলার পানিচকতি গ্রামের হায়দার আলীর পুত্র শিপন ও ভোলা জেলার বোরাহানপুর উপজেলার পাকুরিয়া গ্রামের আব্দুল আজিজের পুত্র সেলিম মিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রহস্য আরও উদঘাটন হবে। এসআই হাবিবুর রহমান বাদি হয়ে এ বিষয়ে মামলা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com