রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুই জনের মৃত্যু হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে জনতার স্রোত চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঔষুধ সংকট ॥ ২৫টি পদ শূন্য লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পইলে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন হবিগঞ্জ জেলা এনসিপির নয়া কমিটি আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব এডভোকেট জাকি বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান চৌধুরী মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চুনারুঘাটে এসআরবির অভিযান অস্ত্র ও ইয়াবাসহ আটক ৪

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় আরও ৩-৪ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গত শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে এসআরবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় ৭-৮ জন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। অভিযানকালে বসতঘর থেকে দুটি লোহার চাকু, কাঠের বাটযুক্ত একটি লোহার চাকু, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি লোহার বল্লম, একটি দা, একটি চাপাতি, একটি রামদা, দুটি করাত, একটি লোহার পাত, মোটরসাইকেলের একটি লোহার চেইন ও দুটি লোহার সুজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে মোট ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে এ.টি.এম. হেলালের কাছ থেকে ১৮৫ পিস, কাজী রুবেলের কাছ থেকে ১৫৫ পিস এবং মো. তারেক মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এ.টি.এম. হেলাল (৫৬), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাজী রুবেল (২৩), মহদিরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. তারেক মিয়া (২৬) এবং গাজীনগর গ্রামের আঃ হামিদ তালুকদারের ছেলে বাবুল তালুকদার (৩৯)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com