শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলা জাসাসের সভাপতি মিন্টুর উপর দুর্বৃত্তদের হামলা

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০১৪
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাসাসের সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টুকে বাসা থেকে ডেকে এনে কুপিয়ে গুরুতর আহত করেছে কতিপয় দুর্বৃত্ত। গতকাল শনিবার রাত ৮টায় শহরের আরডি হল প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ এমরান, জেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মিন্টুকে হাসপাতালে দেখতে যান।
জানা যায়, প্রায় ৬ মাস আগে শহরের আরডি হল প্রাঙ্গনে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রীটি দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শাহ আলম চৌধুরী মিন্টু বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে দেন। তবে দুর্বত্তদের ধারণা, মিন্টুই তাদের বিরুদ্ধে মেয়েকে দিয়ে মামলা করিয়েছেন। এ ঘটনার জের ধরে গতকাল রাতে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত মিন্টুর উপর হামলা চালায়। ঘটনার পর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com