শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন হুইপ জি কে গউছ এমপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আন্দালিব রহমান পার্থ এমপি। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
জানা গেছে, নবগঠিত ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যই জাতীয় সংসদের বর্তমান সদস্য। ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কমিটির নেতৃত্বে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং সদস্যদের কল্যাণমূলক কর্মকান্ড আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com