বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত মাধবপুরে বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাধবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্যক্তের অভিযোগ তদন্ত কমিটি গঠন হবিগঞ্জে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মতবিনিময় সভা লাখাইয়ে পুলিশের অভিযানে মহিলাসহ ৩ আসামী গ্রেপ্তার নবীগঞ্জে এক যুবককে ছুরিকাঘাতের দেড় মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সারোয়ার আলম গ্রেফতার চুনারুঘাটে স-মিলে বন বিভাগের অভিযান ॥ অবৈধ সেগুন কাঠ জব্দ টাঙ্গাইলে গাঁজা নিয়ে হবিগঞ্জের দুই যুবকসহ গ্রেফতার ৪ লাখাইয়ে পরোয়ানাভুক্ত আসামি কামাল মিয়া গ্রেপ্তার

হবিগঞ্জে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মতবিনিময় সভা

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। এ সময় জেলা পুলিশের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সভায় আসন্ন চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা, নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন এবং নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল, সহযোগিতামূলক ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তিনি নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও পারস্পরিক আস্থার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন, হবিগঞ্জ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com