মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে অজ্ঞাতনামা পুরুষ (৪০) এর লাশ দাফন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩
  • ৭৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আঞ্জুমান মফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক অজ্ঞাতনামা পুরুষ (৪০) এর লাশ দাফন করা হয়েছে। মাধবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামক স্থান থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে তার দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। গতকাল জানাজার নামাজ শেষে তাকে রাজনগর কবরস্থান দাফন করা হয়। জানাযার নামাজে অংশগ্রহণ করেন আঞ্জুমানে মফিদুল ইসলামের সহ-সভাপতি আব্দুল মোত্তালিব মমরাজ, মোঃ জয়নাল আবেদীন, ফজলুল করিম, সুন্দর আলী, রাহাত ফেরদৌস, আব্দুল জলিল প্রমূখ। উক্ত নামাজে ইমামমতি করেন আঞ্জুমানে মক্তব শিক্ষক হাফেজ মুবিবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com