শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

ফয়েজাবাদ বনাঞ্চলের গাছ চোরদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৫

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন বনাঞ্চলে কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে গাছ কেটে বনাঞ্চল সাবাড় করে দিচ্ছে একদল চোরাকারবারি। এতে করে বনাঞ্চল জীববৈচিত্র্য হারাচ্ছে। হারিয়ে যাচ্ছে প্রাণী। গত সোমবার রাতে বাহুবল উপজেলার ফয়েজাবাদ বনাঞ্চলে গাছ কাটার সময় কর্মকর্তাদের সাথে চোরাকারবারিদের সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতরা হলেন, পুটিজুরী ফরেস্ট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল মালেক, তার সহকর্মী আব্দুর রহমান।
এ ঘটনায় আহত ফরেস্ট গার্ড বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, গতকাল রাতে কতিপয় চোরাকারবারিরা বাগানে প্রবেশ করে গাছ কাটে। এ সময় তারা গাছ কাটতে দেখে বাধা দেন। এতে আবিদ আলী (৪৮), ইব্রাহিম মিয়া (২৮), রায়হান মিয়া (২৫) ও সোহেল মিয়া (৩৫) ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বন থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০টি চারা গাছ কেটে নিয়ে ২ লাখ টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানা-এর অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগেও এমন প্রহরীদের সাথে চোরাকারবারিদের সংঘর্ষ হয়। কিন্তু কোনো ব্যবস্থা না নেয়ায় দিন দিন বেড়েই চলে এ ঘটনা। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com