শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সৌন্দর্য বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন টানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হুইপ জি কে গউছ এমপি

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ব্যানার ফেস্টুন না টানাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
এক বিবৃতিতে জি কে গউছ বলেন, পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানানো থেকে সকলকে বিরত থাকতে হবে। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনার আলোকে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হবিগঞ্জ সদর আসনের জনগণ আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করে খেদমত করার সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ববোধ থেকেই বলছি- একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমন্ডিত শহর আমাদের সবার কাম্য। তাই ব্যক্তিগত বা দলীয় প্রচারের পরিবর্তে আমরা যেন শৃঙ্খলা, সৌন্দর্য ও নাগরিক দায়িত্ববোধকে অগ্রাধিকার দেই। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করি সংযম ও শালীনতার মাধ্যমে এবং আমাদের শহরের সৌন্দর্য অুণ্ন রাখি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com