শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

এমপি জিকে গউছকে হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ জিকে গউছকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গতকাল রবিবার সকালে তারা সংসদ সদস্যের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহন করায় আলহাজ¦ জিকে গউছকে পৌরকর্মকর্তা কর্মচারীগন অভিনন্দন জানান। এ সময় আলহাজ¦ জিকে গউছ বলেন ‘দীর্ঘদিন হবিগঞ্জ পৌরসভায় আপনাদের নিয়ে কাজ করেছি। সেবামুলক কাজ করার ফলেই আমি মানুষের ভালোবাসা পেয়েছি।’ তিনি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে পৌরসভার কার্যক্রমকে এগিয়ে নিতে পরামর্শ দেন। তিনি বলেন,‘হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে আরো বেশ কিছু কাজ বাকী রয়ে গেছে। সেই কাজগুলো বাস্তবায়ন করতে পরিকল্পনা গ্রহন করতে হবে।’ তিনি সকলকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার নির্দেশ দেন। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সংসদ সদস্য আলহাজ¦ জি, কে গউছকে ফুলের তোড়া উপহার দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com