শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চাঁদা না দেওয়ায় সিএনজি শ্রমিকের উপর হামলা

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উত্তর পাড় হবিগঞ্জ-বানিয়াচং রোডে চাঁদা না দেওয়ায় এক সিএনজির চালকের উপর অতর্কিত হামলা করেছে একদল দুর্বৃত্ত। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহত সিএনজি চালক মোঃ আলাউদ্দিন মিয়া, বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামের মৃত নাছির মিয়ার পুত্র। তিনি দীর্ঘদিন যাবত হবিগঞ্জ-বানিয়াচং রোডে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ্ করে আসছেন। আহত আলাউদ্দিন মিয়া জানান, উমেদনগর গ্রামের মোঃ সুমন মিয়া ও তার সহযোগীরা কয়েকদিন যাবত বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তার নিকট চাঁদা দাবি করে আসছে। নীরুপায় হয়ে গত ১৫ দিন আগে তাদের ৫ হাজার টাকা চাঁদা দেন আলাউদ্দিন। কিন্ত গতকাল আবারও তারা ১০ হাজার টাকা চাঁদা দাবী করিলে দিতে অপারগতা প্রকাশ করে আলাউদ্দিন মিয়া। এ সময় সুমন ও তার সহযোগীরা আলাউদ্দিনের উপর হামলা চালায়। এতে আলাউদ্দিন গুরুতর আহত হন। এ সময় তার সুরচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com