বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচঙ্গের ছেলে নাসিরনগরে খুন আসামি গ্রেপ্তার ॥ রহস্য উন্মোচন সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ বিএনপির পদ-পদবি ব্যবহার করে অনৈতিক সুবিধা নেয়ার সুযোগ নেই মাধবপুরে কোটি টাকার জিরা মেহেদীসহ কাভার্ড ভ্যান আটক দলীয় পদ থেকে অব্যাহতি প্রদানের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা গোলাপ খান ॥ স্বপদে বহালের দাবি হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ১১ জন গ্রেপ্তার লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে বাহুবলের রসুলপুরে বসতঘর থেকে ৩৫ টুকরো গোলকাঠ উদ্ধার ৫ চা বাগানে ৯ দিন রেশন, তলব বন্ধ শ্রমিকের পাশে এমপি পুত্র শাফকাত চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি সেবা বন্ধ ॥ বাড়ছে রোগীদের দুর্ভোগ শহরের হরিপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

বানিয়াচঙ্গের ছেলে নাসিরনগরে খুন আসামি গ্রেপ্তার ॥ রহস্য উন্মোচন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশাচালক আরজান মিয়া ওরফে আব্দুল্লাহ্ (মারজান) হত্যা মামলার প্রধান আসামি তানভির আহম্মেদ তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার রহস্য উদঘাটনে আসামি তুহিনকে সাথে নিয়ে তার দেখানো অনুযায়ী ঘটনার স্থান নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন কাশবন পরিদর্শন করেছে পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার একটি দল। গ্রেপ্তারকৃত ঘাতক তুহিন বানিয়াচং উপজেলা সদরের বাসিন্দা।
নিহত আরজান গত ২০ সেপ্টেম্বর দুপুরে তার অটোরিকশাসহ নিখোঁজ হন। পরবর্তীতে তার মরদেহ পাওয়া গেলেও অটোরিকশা ও মোবাইল ফোনটি খোয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল আউয়াল বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা জানান, এ হত্যাকাণ্ডে মোট ৩ জন জড়িত ছিল। তাদের মধ্যে তুহিনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুহিন ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কসবা সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিল। সেখান থেকেই তাকে পিবিআই গ্রেপ্তার করে। বাকি আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় পিবিআইকে ধন্যবাদ জানিয়ে নিহতের পিতা আব্দুল আউয়াল আকুল আকুতি জানান, তিনি মৃত্যুর আগে তার সন্তান আরজানের খুনিদের ফাঁসি দেখে যেতে চান।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com