শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে মাদক বিরোধী অভিযান ২৯ বোতল মদ ও বিয়ার জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৫৫ বিজিবি ২৯ বোতল ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ঔষধী বাগান নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ঝোপঝাড় থেকে ২৪ বোতল ভারতীয় মদ ও ৫ বোতল বিয়ার উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৭ হাজার ২৫০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে। এ ঘটনায় জড়িত চোরাচালানীদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com