বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে ১ কোটি বেকার যুবকের চাকুরীর ব্যবস্থা করা হবে-জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যুব সমাজকে দুরে রেখে একটি দেশ কাঙ্খিত লক্ষে পৌছতে পারে না। দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে যুব সমাজকে কাজে লাগাতে হবে। এ জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে ১ কোটি বেকার যুবকের চাকুরীর ব্যবস্থা করা হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- বিএনপি ক্ষমতায় গেলে মায়েদের সম্মানে ফ্যামিলী কার্ড চালু করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি দেশের নারী উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। নারী অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহন করেন। খালেদা জিয়া মার্তৃত্বকালিন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারীদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা ও উপবৃত্তি চালু করেছিলেন। খালেদা জিয়ার শাসন আমলে নারীর শিক্ষা, নারীদের কর্মসংস্থান, রাজনীতি ও অর্থনীতিতে অংশ গ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে।
তিনি বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে দলটির বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি নারীর অধিকার ও মর্যাদা সুরায় বেশ কিছু অঙ্গীকার করেছেন। তার মধ্যে ফ্যামিলি কার্ড, এসএমই ঋণ, শিক্ষা ও প্রশিক্ষণ, রাজনীতি ও নীতি নির্ধারণ, মর্যাদা ও নিরাপত্তা এবং সামাজিক কল্যাণ। বিএনপির ৩১ দফায় তিনি নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার উপর ব্যাপক জোর দিয়েছেন। শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আরব আলীর সভাপতিত্বে এবং শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সাইফ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাবেক আহবায়ক সলিম উল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com